হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে  মা-মেয়ের ঝুলন্ত 
              মরদেহ উদ্ধার 
=============================
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধিঃ
======================
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮মার্চ) বিকালে ফুলবাড়ি ১নং এলুয়ারি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে নিহতের স্বামী মহরম আলীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে ।
নিহতরা হলেন পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের চকযামেনী কাজিপাড়া গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং মহরম আলীর স্ত্রী লাকি বেগম (৩৮)ও তার কন্যা মরিয়ম (৭)।
স্থানীয় এলাকাবাসী জানায়, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সাত বছর আগে লাকিকে বিয়ে করেন মহরম। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ করেন স্বামী। এরই জেরে তাদের পারিবারিক কলহ চলছিল। আজ সকালে প্রথম স্ত্রীর মেয়েকে ঈদের উপহার দিতে যান মহরম। বাড়ি ফিরে দেখেন স্ত্রী-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ।

এদিকে, লাকির সংগে পাশের বাড়ির আজিজুল ইসলাম নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক নিয়ে আজ রাতে গ্রাম্য সালিশি তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার কথা ছিল। এতে লোকলজ্জার ভয়ে মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকায় গুঞ্জন উঠে।

নিহত লাকি বেগমের মা মঞ্জিলা বেগম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন জামাই মহরম। একই সঙ্গে বলেন- ‘আজ তোর বেটিক মারতে মারতে মারি ফেলাম। ওই সময় পাশ থেকে মেয়ে বলে- মা আমার চুলের মুঠি ধরে মারডাং করছে।’ তখন মেয়েকে বলি যা কিছু হোক বাড়ি থেকে কোথাও যাবি না। ইফতারের পর তোর ভাই তোদের ওখানে যাবে। তার কিছুক্ষণ পর খবর আসে লাকি গলায় দড়ি দিয়েআত্মহত্যা করেছে।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন,লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী মহরম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য  আনা হয়েছে ।

Tag