জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

ঈদগাঁও থানার কার্যক্রম পরিদর্শনে সেনাবাহিনী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফল অভ্যুত্থান পরবর্তী কক্সবাজারের ক্ষতিগ্রস্ত ঈদগাঁও থানার কার্যক্রম শনিবার (১০ আগস্ট) পুনরায় সচল হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সমন্বয়ে থানার দাপ্তরিক কার্যক্রম নবোদ্যমে শুরু হয়।


রামু সেনানিবাসের (১০ পদাতিক ডিভিশন কমান্ডার)- জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হাসান থানার কার্যক্রম পরিদর্শন করেন।



শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি বলেন, ছাত্র প্রতিনিধিদের প্রত্যাশা মতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় ও বাংলাদেশ আনসারের সহযোগিতায় থানার কার্যক্রম শীঘ্রই পরিপূর্ণতা পাবে।


তিনি আরো বলেন, থানার সেবা কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক করতে স্থানীয় ছাত্র প্রতিনিধিদের দাবি মতে সেনাবাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ প্রশাসনিক সহায়তা দেয়া হবে।



জিওসি বলেন, থানার সেবা কার্যক্রম স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৪/২৫ জন সদস্য ও আনসারের ৪/৫ জন সদস্য সার্বক্ষণিক কাজ করবে।


অভ্যুত্থানকালে ক্ষতিগ্রস্ত থানা ভবনের প্রথম ও দ্বিতীয় তলার ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন।


পরে তিনি থানা ভবন সংলগ্ন তেতুলতলী কমিউনিটি সেন্টারে স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় করেন।


মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে ট্রাফিক কার্যক্রমে দায়িত্ব পালনকারী শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের উপহার প্রদান করেন জিওসি।


এ সময় উপস্থিত ছিলেন রামু সেনানিবাস ২ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুন্নবী, কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা, ঈদগাঁও উপজেলা সিকিউরিটি কমান্ডার মেজর আরাফাত, সহযোগী মেজর মাহফুজ, কর্নেল জুনায়েদ, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমাসহ সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা ও স্থানীয় ছাত্র নেতৃবৃন্দ।

Tag
আরও খবর


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে