জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈদগাঁওতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালক নিহত

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক সিএনজি চালক নিহত হয়েছেন।


শুক্রবার রাত সাড়ে আটটায় ওয়াহেদর পাড়া হাসের দিঘী এলাকায় গাড়ি দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।


নিহত সিএনজি চালক নুরুল হক প্রকাশ গুরা পুতু (৫০) ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ইউসুফেরখিল গ্রামের আলী আহমদের পুত্র।


তিনি তার নিজস্ব গাড়ি চালিয়ে শাহ ফকির বাজার থেকে ঈদগাঁও বাস স্টেশনে আসছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি ঈদগাঁও থেকে উত্তর দিকে যাচ্ছিল। গাড়ির ধাক্কায় গুরুতর আহত নুরুল হককে ঈদগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।


এ প্রতিবেদন তৈরি করার সময় মরদেহ নিজ বাড়িতেই ছিল। স্থানীয় সংবাদকর্মী বজলুর রহমান জানান, এলাকার জনপ্রতিনিধি ও পারিবারিকভাবে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের প্রক্রিয়া চলছিল।


ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ দুর্ঘটনার ব্যাপারে তাকে ফোনে অবহিত করেন। তারা বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ না দেয়ায় পুলিশের কোন করণীয় থাকার কথা নয়।

Tag
আরও খবর


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে