জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঈদগাঁও প্রেস ক্লাব সদস্যদের বেসিক জার্নালিজম ট্রেনিং সম্পন্ন

ঈদগাঁও প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে বেসিক জার্নালিজম ট্রেনিং শেষ হয়েছে। মঙ্গলবার( ২৩ জানুয়ারী ) দুপুর ২টায় ট্রেনিং শেষ হয়।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অঙ্গ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে। ২১ জানুয়ারী থেকে শুরু হয়।সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ট্রেনিংয়ের নির্ধারিত সময়।

জুম অনলাইনে অনুষ্ঠিত এ অনলাইন কোর্সে বিভিন্ন সেশন পরিচালনা করেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম সৈকত, বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমসের প্রদায়ক জুলফিকার আলি মাণিক, বাংলাভিশনের সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, চ্যানেল আই এর সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ নিপুণ।

ঈদগাঁও প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিনের ব্যবস্থাপনায় ট্রেনিংয়ে প্রেস ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে অংশ নেয় প্রেস ক্লাবের কর্মকর্তা এম শফিউল আলম আজাদ, এম, আবু হেনা সাগর, মিছবাহ উদ্দিন, ওসমান গনি ইলি, বজলুর রহমান, কাউসার উদ্দিন শরীফ সহ অনেকে। প্রশিক্ষণে সংবাদ সূচনা ও তার উপাদান, ফিচার বা মানবিক আবেদনধর্মী প্রতিবেদন লিখন, রিপোর্টিংয়ের ধরন, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদের উৎস/ সূত্র সহ সাংবাদিকতার নানা কলা-কৌশল বিষয়ে ধারণা দেয়া হয়।

Tag
আরও খবর


কক্সবাজারে বনের জমিতে করাতকল

৭০৪ দিন ১৩ ঘন্টা ১৬ মিনিট আগে