জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তায় কালভার্ট ভাঙ্গা: দুর্ভোগ চরমে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার -নরসিংপুর রাস্তায় প্রায় দুই বছর আগে একটি কালভার্ট ভেঙ্গে যায়। এতে করে ওইসব এলাকার জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে।


জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্বঘিলাতলী গ্রাম সংলগ্নে রাস্তার খালের উপর একযুগ আগে নির্মিত কালভার্টটি দুই বছর আগে বন্যায় ভেঙে গেলে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এলাকাবাসীকে প্রায় ৪কিলোমিটার দক্ষিণে বালিউরা বাজারের রাস্তা হয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করতে হচ্ছে। এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে।


স্থানীয় লোকজন অভিযোগ করে খোলাকাগজকে বলেন, বাংলাবাজার এলাকাটি কৃষি পণ্য উৎপাদনমুখী, কিন্তু দীর্ঘদিন যাবত নরসিংপুর -বাংলাবাজার রাস্তাটির উন্নয়ন মূলক কাজ বন্ধ থাকায় রাস্তায় বড়বড় গর্ত হয়ে যায় এবং কালভার্ট এর মধ্যেস্থলে ভাঙ্গার কারণে সময়মত কৃষিপণ্য বাজারজাত করতে পারি না। এতে করে সময় অর্থ ও কৃষি উৎপাদিত পণ্য নষ্ট হয় আমাদের। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেও কোন সুফল পাচ্ছিনা।


ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন,দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্ট ভেঙ্গে গিয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরে আছে। এতে দূর্ঘটনার শ্বিকার হচ্ছে পথচারীরা।দ্রুত এই কালভার্ট সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলার দাবী জানাই।


বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন জানান,শুনেছি কালভার্টে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে।


এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনছুরুল হকের মোবাইল নম্বর ০১৭০৮১৬১৬৭৬ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Tag
আরও খবর

দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা

৩৯০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে



দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা।

৫০৪ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে



দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

৫৫৮ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে