জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ছাতকে রাতের আধাঁরে টিলা কেটে অবৈধ পাথর উত্তোলন।


ছাতকের ইসলামপুর ইউনিয়নের হাদা-পান্ডবে রাতের আধাঁরে টিলা কেটে অবৈধ পাথর উত্তোলন ও বিক্রি চক্রদের কোন ভাবেই থামানো যাচ্ছে না।

এদিকে, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন ওই এলাকায় অবৈধ ভাবে পাথর উত্তোলন ও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গত শনিবার প্রায় ৫হাজার ঘনফুট পাথর জব্দ করেছেন। ছাতকের হাদা টিলা কেটে বিশেষ অভিযান করা হয়।

স্থানীয় কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে সরকারি টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রি করছে। বিক্রির উদ্দেশ্যে টিলার পাথর নদীর পাড়ে ড্রাম্পিং করা হলে ওই পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আলী হোসেনের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের খবর পেয়ে পাথর উত্তোলনকারি ও ব্যবসায়িরা পালিয়ে গেছে।

অভিযানে ছাতক থানার এস আই শফিকুল ইসলামসহ পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন জানান, এক সপ্তাহের মধ্যে সরকারি সিদ্ধান্ত ও বিভাগীয় আইনে জব্দকৃত পাথরের নিষ্পত্তি করা হবে ।

পরে হাদা-পান্ডব বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সভায় আবারো সরকারি টিলা কেটে পাথর উত্তোলন করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন এই সহকারি কমিশনার।

এ সময় ইউপি সদস্য আলী হোসেন,বীর মুক্তিযোদ্ধা আরজদ আলী , আব্দুর রাজ্জাক, আনছার আলী, সোনাফর আলী, হাজী আব্দুল হেকিম, মছদ্দর মিয়া, সাবেক মেম্বার সাজিদুর রহমান বুলু, ছোয়াব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা

৩৯০ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে



দোয়ারাবাজারে যুবকের আত্মহত্যা।

৫০৪ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে



দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্য।

৫৫৮ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে