জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

দৌলতখানে ১১টি চোরাই মোবাইল ও নগদ টাকাসহ আটক এক

এম এ আশরাফ - ভোলা জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 16-09-2022 08:00:49 am

চোরাই মোবাইলসহ নগদ টাকাসহ আটককৃত সোহেল

এম এ আশরাফঃ ভোলার দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল ফোন ও কেনা বেচার ব্যবহৃত  ১৯ হাজার ৯৫০ টাকাসহ সোহেল নামে একজনকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। তিনি উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মৃত আঃ রশিদের ছেলে। শনিবার রাত ৮ টার সময় ভবানীপুর ইউনিয়নের লঞ্চ ঘাঠে এ অভিযান চালানো হয়।

দৌলতখান থানার ওসি মোঃ জাকির হোসেন  এ তথ্য নিশ্চিত করে বলেন, দৌলতখানে গত ৭ মাস ধরে সোহেল নামের এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী ঢাকা থেকে লঞ্চ যোগে এসব চোরাই মোবাইল  এনে দৌলতখানের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখান থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ দৌলতখান ভবানীপুর লঞ্চঘাটে এ  অভিযান চালায়।

এসময় সোহেল নামের এক যুবকের কাছ থেকে  নানা ব্র্যান্ডের ১১টি চোরাই মোবাইল সেট সহ নগদ অর্থ জব্দ করে পুলিশ। এ সময় চোরাই মোবাইল বেচা কেনার অপরাধে সোহেলকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকৃত সোহেলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। দৌলতখান থানায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag
আরও খবর
দৌলতখানে নতুন ইউএনও’র যোগদান

১৩৫৬ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে






ভোলায় গাঁজাসহ যুবক আটক

১৪৭১ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে