তাঁরা সবাই আজ মারা গেছে-
তাঁরা হাত বদল হতে হতে মাটির ব্যাংকে রিজার্ভ
ঢুকে আছে অচল এক টাকা কয়েনের মতো।
তাঁরা আজ শক্ত মসনদে চোখে কালো চশমা পরা-
তাঁরা রক্ত দেখে না, অশ্রু দেখে না
দেখে না সহোদর স্বজনহারা বেদনা,
প্রতিবেশি কিংবা মুসাফির দেখে না তাঁরা
দেখে না বিবেক কিংবা শেরে খোদার ইতিহাস।
তাঁরা সবাই আজ মারা গেছে-
পবিত্র দিক, পবিত্র মাটিতে ড্রোন-মিসাইল খেলা
গাজা আজ নির্বাক শহর, নিরপরাধ উম্মতশূণ্য
এঁরা আজ তোমাদের থেকে মুক্ত, লুফে নিয়েছে আদন।
তাঁরা সবাই আজ মারা গেছে-
নিজের কাফন দাফন আজ কিংবা আগামীকাল
হবে- হয়তো হবে না ফিলিস্তিনিদের মত।
১৮ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১০ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
১১০ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
১৪৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭৩ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৭৯ দিন ১৯ ঘন্টা ৪২ মিনিট আগে
১৮৩ দিন ৬ মিনিট আগে
১৯৮ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে