জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ডোমারে ছাত্রীকে শ্লীলতাহানি দায়ে আল-হেরা নূরানী একাডেমির পরিচালক গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে আল-হেরা নূরানী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে পরিচালক নুর আলম (৩২)কে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। ওইদিনে দুপুরে থানায় হাজির হয়ে ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা রুজ্জু করেন।  

বৃহষ্পতিবার (৩ আগস্ট) সকালে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা আল-হেরা নূরানী একাডেমির পরিচালক নূর আলমকে(৩২) আটক করে। নূর আলম ডোমার উপজেলার চিকনমাটি সরকার পাড়ার মৃত সাইদ আলীর ছেলে ও চিকনমাটি গ্রামস্থ আল-হেরা নূরানী একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হাজির হলে উত্তেজিত জনতা নূর আলমকে পুলিশে সোর্পদ করে।

মামলা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ছাত্রীটি মাদ্রাসা যেতে অস্বীকার করলে তার মা কারন জানতে চায়! তখন ছাত্রীটি জানায়, নূর আলম হুজুর ক্লাসে সবাইকে একসাথে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করতে বলে। ছাত্রীরা চোখ বন্ধ করে পড়া মুখস্থ করার সময়ে শিক্ষক যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ওই ছাত্রীর বুকে চাপাচাপি করত। এবং এর আগেও ৩০ জুলাই মাদ্রাসায় যোহরের নামাজ আদায় করতে চাইলে অন্য ছাত্রীদের যেতে দিলেও ওই ছাত্রীকে শ্রেণি কক্ষ অপরিস্কার রয়েছে মর্মে পরিস্কার করার জন্য পাঠায়। উক্ত সময়ে নূর আলম কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে ছাত্রীর শরীরে হাতাহাতি করে। এসময় ছাত্রীটি ভয় পেয়ে কান্নাকাটি করলে কাউকে কিছু না বলার ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষক নূর আলম।

এব্যাপারে ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক নূর আলমকে বৃহষ্পতিবার সকালে আটক করা হয়। পরে ছাত্রীটির মা থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় নূর আলমকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।