আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হলুদ সাংবাদিক ভান্ডারিয়ার শাহীন সিকদারের চাঁদাবাজিতে বিপর্যস্ত এলাকা

‎নিজস্ব প্রতিবেদক:

‎কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক মুক্তির লড়াই পত্রিকার “বিশেষ সংবাদদাতা” পরিচয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় শাহীন সিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, ভুয়া সংবাদ প্রকাশ ও ব্ল্যাকমেইলের গুরুতর অভিযোগ উঠেছে। খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানা এবং স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

‎

‎অভিযোগ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার পূর্ব ভান্ডারিয়া গ্রামের মোঃ আব্দুল হাই সিকদারের ছেলে শাহীন সিকদার নিজেকে সাংবাদিক পরিচয়ে ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করছেন। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করে কথিতভাবে “সংবাদপত্রের প্রতিনিধি” পরিচয়ে একটি ব্ল্যাকমেইলিং চক্র পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

‎

‎সম্প্রতি দিঘীনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিব উল্লাহ রানার বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত নিউজ তৈরি করে শাহীন সিকদার তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।কাজী হাবিব উল্লাহ রানা বলেন,

‎

‎“শাহীন সিকদার সরাসরি আমাকে ফোন করে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে আমার বিরুদ্ধে নেতিবাচক নিউজ প্রকাশ করবে। আমার কাছে কল রেকর্ডসহ সব প্রমাণ রয়েছে, এবং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি।”

‎

‎এ ঘটনায় দিঘীনালা উপজেলা বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়— শাহীন সিকদার শুধু কাজী হাবিব উল্লাহ রানা নয়, বিএনপির আরও বেশ কয়েকজন নেতা ও কর্মীর কাছ থেকেও চাঁদা দাবি করেছে। কেউ টাকা না দিলে তাদের নাম-ছবি বদলে একই নিউজ বিভিন্ন ভুয়া অনলাইন পোর্টালে ছড়িয়ে দিয়েছে। দল এ ধরনের হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।

‎

‎শাহীন সিকদারের এলাকার বিএনপি নেতা ইমাম হোসেন তালুকদার বলেন,

‎

‎ “আমাদের এলাকায় শাহীন সিকদারকে সবাই ধান্দাবাজ হিসেবে চেনে। সে বেশিরভাগ সময় ঢাকায় থাকে এবং তার সঙ্গে একটি গ্রুপ কাজ করে, যারা ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিতে জড়িত।”

‎

‎আরেকজন জানান,

‎“আওয়ামী লীগ সরকারের সময় সে প্রভাব খাটিয়ে অনেককে হয়রানি করেছে। পরে নতুন সরকার আসার পর নিজেকে সাংবাদিক সাজিয়ে মাঠে নামে।”

‎

‎স্থানীয় সচেতন মহল মনে করছে, শাহীন সিকদারের মতো তথাকথিত সাংবাদিকদের কারণে পেশাদার সাংবাদিকতা আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

‎এক সিনিয়র সাংবাদিক বলেন,

‎

‎“যারা সংবাদপেশাকে ঢাল বানিয়ে অপরাধমূলক কাজ করে, তারা শুধু মানুষকেই নয়, পুরো সাংবাদিক সমাজকেই কলঙ্কিত করছে।”

‎

‎সচেতন নাগরিক ও সাংবাদিক নেতারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— সাংবাদিকতার নাম ভাঙিয়ে যারা প্রতারণা, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে সংবাদপেশায় নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎

‎এই বিষয়ে শাহীন সিকদারের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

Tag