জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চোরাচালান মামলার আসামিকে স্কুল কমিটির সভাপতি করায় মধ্যনগরে বিতর্ক

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে চোরাচালান মামলার এজাহারভুক্ত এক আসামিকে দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মোঃ সোহেল রানাকে সম্প্রতি বিদ্যালয়টির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত ২৮ এপ্রিল এ কমিটি অনুমোদনের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর রাতে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম সংলগ্ন টাঙ্গুয়ার হাওরপাড় এলাকায় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবির এক সদস্য আহত হন। পরে বাঙালভিটা বিওপির এক সদস্য বাদী হয়ে মোঃ সোহেল রানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানাকে ২৯ নম্বর আসামি করা হয়।

স্থানীয় কয়েকজন সচেতন নাগরিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গুরুতর মামলার আসামিকে বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সভাপতি করা দুঃখজনক। তারা দ্রুত এ কমিটি পুনর্গঠন করে যোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে মোঃ সোহেল রানা বলেন, ঘটনার রাতে তিনি এলাকায় ছিলেন না। পরে জানতে পারেন তাকে মামলার আসামি করা হয়েছে। তার দাবি, এটি একটি ষড়যন্ত্র এবং তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। এছাড়া তাকে চার্জশিট থেকে বাদ দেওয়ার জন্য বিজিবির পক্ষ থেকে থানায় লিখিতভাবে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবউদ্দীন শাহীন বলেন, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে, এখনো চার্জশিট দাখিল করা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ জানান, বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর





ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬১ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৭৪ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে