আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শীশ মিয়া (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের একটি মসজিদের পেছনে অবস্থিত পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শীশ মিয়া পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে। তার বড় ভাই জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি তার ছোট ভাইয়ের বলে শনাক্ত করেন।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলুর রহমান খান জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
28/12/2025
৪১ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১১ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১২ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৮ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬১ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
১৭৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
২১৫ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে