আবদুর রব সজল ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৬ পুরিয়া হেরোইনসহ শাহ আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহ আলম পাইকুরাটি ইউনিয়নের নিজামপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় বাজার এলাকায় মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে হাতে-নাতে আটক করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।
১২/১২/২০২৫
৪২ দিন ৩৪ মিনিট আগে
১১১ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১৩ দিন ২৩ মিনিট আগে
১৩৮ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৬১ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
২১৫ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে