জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মধ্যেনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষপূর্তি

আবদুর রব সজল 

ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ‘মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ’র শতবর্ষপূর্তি উৎসব এবং সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) এ উপলক্ষ্যে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চলে নানা আনুষ্ঠানিকতা। সকাল ১১টার দিকে এ বিদ্যাপিঠের সাবেক শিক্ষার্থী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শতবর্ষপূর্তি উৎসবের শুভ উদ্বোধন করেন।

পরে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন, উদ্বোধনী সঙ্গীত, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন ও অতিথিদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে চলতে থাকে উৎসবের কার্যক্রম। এর আগে অতিথি ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা মধ্যনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ব্রিটিশ উপনিবেশ শাসনামলে তৎকালীন ময়মনসিংহের গৌরীপুরের পঞ্চম জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ১৯২০ সালে তার মা বিশ্বেশ্বরী রায় চৌধুরীর নামানুসারে মধ্যনগরে ‘বিশ্বেশ্বরী মাইনর স্কুল’ প্রতিষ্ঠা করেন। এ বিদ্যাপীঠে ১৯৫১ সাল পর্যন্ত মাইনর এ্যাডুকেশন ব্যবস্থা চালু ছিল। ১৯৫২ সালে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু হয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠানের প্রথম মেট্রোকুলেশনের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৯৫ সালে চালু হয় উচ্চ মাধ্যমিক শাখা। ২০১৯ সালে এ বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিসহ নানাবিধ কারণে দুই দুইবার অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাবেক ১ হাজার ২৫৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন। বিকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আলোচনা সভায় উৎসব উদ্‌যাপনের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রমা বিজয় সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খুশী মোহন সরকার, মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়, উৎসব উদ্‌যাপন কমিটির সদস্য সচিব বিজন কুমার তালুকদার, সহকারী অধ্যাপক গোলাম জিলানী, মধ্যনগর শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সাবেক শিক্ষার্থী গোলাম হায়দার, অভী মঈন উদ্দিন, আমিনুল ইসলাম তালুকদার, তুষার আলম।

#আবদুর রব সজল 

ধর্মপাশা সুনামগঞ্জ 

০১৭১০০২৩৮৮১

Tag
আরও খবর





ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬১ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৭৪ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে