জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধর্মপাশায় গৃহহীন আরো ২০টি পরিবার পেল স্বপ্নের ঠিকানা




সুনামগঞ্জের ধর্মপাশায় স্বপ্নের  ঠিকানা পেলেন গৃহহীন আরও ২০টি পরিবার। বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারা দেশের ন্যায় ধর্মপাশা উপজেলায় ৪র্থ পর্যায়ে(২য় ধাপ) নির্মিত ২০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব সরকার, উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ইয়াসমিন আক্তার ,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শামীম আহম্মেদ বিলকিস ,  প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন,  ধর্মপাশা থানার ওসি মো: মিজানুর রহমান । 

অনুষ্ঠানের শেষে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির আওতায়  দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ ২০টি ভূমিহীন পরিবারকে দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এসব ঘরের চাবি হস্তান্তর করা হয়।


প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আপ্লুত ভুমিহীনরা বলেন, জীবনেও কল্পনা করিনি এরকম ঘর পাবো। আজ সেই কল্পনা বাস্তব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই পেলাম। ছেলেমেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারব।  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক তার জন্য প্রান ভরে দোয়া করি।


আরও খবর





ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬১ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৭৪ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে