জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চলন্ত ট্রলারে বজ্রপাতে স্কুলছাত্র নিহত,আহত তিন



সুনামগঞ্জের ধর্মপাশায় ধান বোঝাই চলন্ত ট্রলারে বজ্রপাতে ওমর ফারুক (১৫) নামে এক দশম শ্রেনির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিনজন।


নিহত ওমর ফারুক উপজেলার বাদেহরিপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। 


মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের বাদেহরিপুর গ্রামের সীমের খালের বুরাইয়া নদীর মোড়ে এ ঘটনা ঘটে।


স্থানীয় শিক্ষক আজহারুল ইসলাম সিদ্দিকী জানান, মঙ্গলবার সকালে নৌকায় ধান বোঝাই করে বিক্রয় করার উদ্দেশ্যে জয়শ্রী থেকে পাশ্ববর্তী মধ্যনগর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন ওমর ফারুকসহ চারজন। যাত্রার সময় জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের সীমের খালের বুরাইয়া নদীর মোড়ে ট্রলার পোঁছলে চলন্ত ট্রলারের উপর বজ্রপাত হয়। নিহত ওমর ফারুক নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্বানীয় লোকজনের সহায়তায় প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় জাল দিয়ে টেনে নদী থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।


জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহকারী অধ্যাপক সঞ্জয় রায় চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ওমর স্বানীয় জয়শ্রী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 


ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান ওমর ফারুকের বজ্রপাতে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আরও খবর





ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬১ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৭৪ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে