জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধর্মপাশায় সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ



সুনামগঞ্জের ধর্মপাশা  উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। 


ধর্মপাশা সদর ইউনিয়নের দুধবহর গ্রামের আব্দুস সালাম সুবিচার চেয়ে গত কাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী অভিযোগকারী আব্দুস সালাম  ধর্মপাশা  উপজেলার সদর ইউনিয়নের দুধবহর গ্রামের বাসিন্দা।  তার বসত বাড়ির  সংলগ্ন সরকারি খাস পতিত জায়গা রয়েছে। 

 বাড়ির সামনের সীমানা  ঘেঁষে খাস জায়গায়  একটি অস্বাস্থ্যকর খোলা টয়লেট স্থাপন করে পাশের বাসিন্দা ইদ্রিস আলী। 

টয়লেট থেকে ছড়ানো দুর্গন্ধে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে আব্দুস সালামের পরিবারের লোকজন সহ আশেপাশের বাসিন্দাদের।

এরকম অবস্থায় টয়লেটটি সরিয়ে খাস জায়গাটুকু সরকারের হেফাজতে নেয়ার জন্য  গত বছরের আগষ্ট মাসে  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত আবেদন করা হয়।

আবেদনের ভিত্তিতে সরেজমিনে গিয়ে তদন্ত করার জন্য ধর্মপাশা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।

সরেজমিনে তদন্তকালে স্থাপিত টয়লেট দৃশ্যৃমান ছিল। কিন্তু সঠিক রিপোর্ট দিতে গড়িমসি করেন ভূমি সহকারী কর্মকর্তা। সঠিক তদন্ত রিপোর্ট দেয়ার জন্য এক পর্যায়ে অভিযোগকারীর নিকট থেকে  

২ হাজার ৫০০ টাকা ঘুষ গ্রহণ করে ভূমি সহকারী কর্মকর্তা। এরপর থেকে রিপোর্ট দিতে  আরো তালবাহানা শুরু করেন। বিভিন্ন পর্যায়ে মোট ১১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন ঘুষখোর ভূমি সহকারী কর্মকর্তা।  এর মধ্যে অভিযোগকারী এসিল্যান্ড অফিস ও তহশিল অফিসে কয়েক মাস যোগাযোগ করার পরও টয়লেট সরানোর কোন ব্যবস্থা নেয়া হয়নি।


অভিযোগকারী ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, তহশিলদার আমার নিকট থেকে ১১ হাজার ৫০০ টাকা নিয়েছেন কিন্তু টয়লেট সরানোর কোন ব্যবস্থা হয়নি। 

এ ব্যাপারে ধর্মপাশা সদর ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা সেলিম আহমেদ এর নিকট যোগাযোগ করা হলে, হয়রানি করা ও  ঘুষ গ্রহণের বিষয়টি চেপে যান। আবেদনের কপি হাতে না থাকায় রিপোর্ট দিতে বিলম্ব হয়েছে বলে জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা  শীতেষ চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর





ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৬১ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে


ধর্মপাশা ৪টি গাজা গাছসহ আটক ১জন

১৭৪ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে