খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

ধামরাইয়ের এনসিপি নেত্রী ও ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ঈদ উদযাপন

ধামরাইয়ের এনসিপি নেত্রী ও ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ চলতি ঈদুল ফিতরের দিনটি কাটিয়েছেন বরিশালে তার শ্বশুরবাড়িতে। পারিবারিক দায়িত্ব ও আত্মীয়-স্বজনদের আপ্যায়নে ব্যস্ত থাকায় পুরো দিনজুড়েই তাকে দেখা গেছে ভিন্ন এক ভূমিকায়—একজন পরিপূর্ণ গৃহিণী হিসেবে।


পরিবারের একমাত্র ছেলের বউ হওয়ায় স্বাভাবিকভাবেই তার ওপর ছিল বাড়তি দায়িত্ব। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রান্নাঘরের কাজ, অতিথি আপ্যায়ন এবং পরিবারের সদস্যদের দেখাশোনায় ব্যস্ত সময় পার করেন তিনি। ঈদের দিনের আনন্দ-উৎসবের মাঝেও তিনি নিজের দায়িত্ব পালন করেছেন আন্তরিকতার সাথে।


ঈদের আগের দিন ও পরদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী, শুভানুধ্যায়ী ও ধামরাইবাসীর পক্ষ থেকে আসে হাজার হাজার শুভেচ্ছা বার্তা। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে শুভেচ্ছা ও দোয়ার বন্যায় ভেসে যান এই তরুণ নেত্রী। 


তিনি জানান, যতদূর সম্ভব তিনি সবার ম্যাসেজ ও ফোনকলের জবাব দেওয়ার চেষ্টা করেছেন।

তবে অতিরিক্ত ব্যস্ততার কারণে অনেকের ম্যাসেজ ও কলের উত্তর দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নাবিলা তাসনিদ। তিনি সবার কাছে ক্ষমা চেয়ে বলেন, “আপনাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ব্যস্ততার কারণে সবার জবাব দিতে পারিনি, আশা করি সবাই বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”


তিনি আরও বলেন, ধামরাইবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের জন্য তার পক্ষ থেকে রইল প্রাণঢালা ঈদের শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া। সবার সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন তিনি।


রাজনৈতিক ব্যস্ততার বাইরে ঈদের দিনে পারিবারিক দায়িত্ব পালনের এই মানবিক দিকটি অনেকের কাছেই ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হয়েছে। স্থানীয়রা মনে করছেন, একজন নেত্রীর এমন সাধারণ জীবনযাপন ও পরিবারের প্রতি দায়িত্ববোধ তাকে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

Tag
আরও খবর




ধামরাইয়ে খাল খননে বাধা: ঝুঁকিতে কৃষি জমি

৬৯ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে