ঢাকা–২০ আসনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধামরাই উপজেলায় স্থাপিত ১৪৭টি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা–২০ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনকে ঘিরে এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে মোতায়েন থাকবে ৯ প্লাটুন সেনাবাহিনী ও ৩ প্লাটুন বিজিবি। পাশাপাশি পুলিশের ১৫টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স ও ৫টি স্ট্যান্ডবাই ফোর্স কাজ করবে। র্যাবের ২টি স্ট্রাইকিং ফোর্সও দায়িত্ব পালন করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় ১,৯১১ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন।
নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে থাকবেন ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
৮০ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৯৭ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১০ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১৯ দিন ২০ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১৯ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
১৩২ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১৮৩ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে