জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ধামরাই পৌর এলাকায় বহুতল ভবনে পার্কিং এর ব্যবস্থার দাবি নিসচা'র

 পরিকল্পিত নগর ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ধামরাই পৌর এলাকায় নতুন করে কোন বহুতল ভবন নির্মাণ করলে পার্কিং এর জন্য জায়গা রাখা ও সকল থ্রী হুলার এর ডান পাশ বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভাড়ার তালিকা দৃশ্যমান করার দাবি জানিয়েছেন নিসচা ধামরাই শাখার সভাপতি এম. নাহিদ মিয়া। 


শনিবার ( ২০ মে) সকাল ১১ টার দিকে নিসচা'র  ধামরাই উপজেলা শাখার কার্যালয়ে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা বিশেষ সপ্তাহ পালনের ৫ম কর্মদিবসের কার্যক্রম হিসেবে ধামরাই পৌর প্রশাসনের ভূমিকা নিয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের সাথে এক মতবিনিময় সভায় নাহিদ মিয়া এই দাবি জানান। 


এসময় নাহিদ মিয়া তার বক্তব্যে পৌর এলাকার কোন রাস্তার সাথে নতুন বাড়ি বা মার্কেট করলে সামনে পার্কিং এর জন্য জায়গা রাখা, জনসাধারণের চলাচলের রাস্তা দখলমুক্ত করে ফুটপাত তৈরি করে দেয়াসহ পৌর এলাকার সড়কের আরো বেশ কিছু বিশৃঙ্খলার কথা তুলেন। 


নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার সহ-সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র গোলাম কবির। 


তিনি বলেন, সু-পরিকল্পিত নগরায়ন গড়তে হলে প্রয়োজন সুনাগরিক পাশাপাশি জনপ্রতিনিধিদের সদিচ্ছা। পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন এর সাথে যুক্ত আছে সড়কে বিশৃঙ্খলা প্রতিরোধ যা একটি শহরের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাই আগামীতে বাসযোগ্য পরিকল্পিত নগর গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ, পৌর কর্তৃপক্ষ, নিসচা এবং সামাজিক সংগঠন গুলো নিয়ে অচিরেই বসে আলোচনার মাধ্যমে কাজ করব। এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে আমরা নিসচা'র সাথে একাত্মবোধ করে কাজ করব।


এসময় আরো উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সুশীল সমাজ, স্থানীয় সাংবাদিক এবং নিসচা'র নেতৃবৃন্দরা। 


উল্লেখ্য, ১৫ মে থেকে আগামী এক সপ্তাহ ব্যাপি বৈশ্বিক সড়ক দুর্ঘটনা রোধে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা বিশেষ সপ্তাহ পালনের ৫ম কর্মদিবসের কার্যক্রম হিসেবে পরিকল্পিত নগর ও নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে ধামরাই পৌর প্রশাসনের ভূমিকা নিয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা করা হয়।

আরও খবর




ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার

১১৯ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে




ধামরাইয়ে খাল খননে বাধা: ঝুঁকিতে কৃষি জমি

১৮৩ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে