জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেবীগঞ্জে পানিতে ডুবে জমজ দুই বোনের মৃত্যু

Kazi Md saiful islam ( Contributor )

প্রকাশের সময়: 18-10-2022 03:35:54 pm

 দেবীগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে মনি(২) ও মুক্তা (২) নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড়  জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা মধুপাড়ায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত শিশু মনি ও   মুক্তা একই এলাকার কবির হোসেনের দুই মেয়ে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিশু মনি ও মুক্তা বাড়ির উঠানে খেলা করছিলো। খেলার একসময় বাড়ির সবার অজান্তে পাশে থাকা একটি ডোবার খালে পড়ে যায়। বেশ কিছুসময় পর পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে ডোবার পানিতে পড়ে থাকতে দেখে। সেখান থেকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে  মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন।

Tag