নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৬) নামে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।


রবিবার (৯ জুন) রাত ৯টার দিকে শহরের কলাতলী সমুদ্র সৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।


নুরুল কাদের (২৩) হোটেল বেস্টওয়েস্টার্ন হেরিটেজের শেফ সহকারী হিসেবে কাজ করতেন। তিনি চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উপরপাড়া এলাকার ইব্রাহীমের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।


নিহতের সহকর্মী জয়নাল জানান, নুরুল কাদের তার এক বান্ধবী নিয়ে ঘুরতে বেলি হ্যাচারির পেছনের সৈকতে যায়। এ সময় তাদের দুইজনকে অবরুদ্ধ করে ছিনতাইয়ের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তখন এক পর্যায়ে নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে তারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ওসি জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর