জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

দিনাজপুরে ৬০কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, চালক পলাতক

 ্আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরে মাদকবিরোধী বিশেষ  অভিযানে চিরীরবন্দর উপজেলায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। 
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে চালক।
 বুধবার(১৮ মার্চ) রাত পৌনে নয়টায় চিরিরবন্দর উপজেলার ৭ নং আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় গাঁজাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

 বুধবার রাতে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মোঃ আব্দুল হালিম বলেন ঈদকে সামনে রেখে মাদক কারবাড়িদের দৌরাত্ম ঠেকাতে পুলিশ সুপারের মাদক নির্মূলে জিরো টলারেল নীতি বাস্তবায়নের চলমান প্রক্রিয়ায় চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল ওহাবের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি কাভার্ড ভ্যান (রেজি: চট্টগ্রাম মেট্রো-ড-১১-২৪১৫) দিনাজপুর থেকে গাঁজা নিয়ে চিরিরবন্দরের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে পুলিশ মাদারগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতিপথ পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিলে মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী সড়কের মাথায় কাভার্ড ভ্যান ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে ৩টি বস্তার মধ্যে কসটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটের ওজন ৩ কেজি করে মোট ৬০ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল বলেন গাড়ির মালিকানা জচাইয়ের তদন্ত করা হচ্ছে। মালিকানা পেলেই প্রকৃত অপরাধীকে খুঁজে পাওয়া যাবে। 

 চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোহা: মাহমুদুন নবী জানায়, উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Tag
আরও খবর


সম্পত্তির জন্য সন্তানের হাতে বাবা ও ভাই খুন

১৩৭ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে