জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের চৌহালীতে চাঞ্চল্যকর দুই সহোদর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড



সিরাজগঞ্জের চৌহালীতে চাঞ্চল্যকর দুই সহোদর হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদন্ড প্রদান করেছে আদালত। একই সাথে প্রক্যেককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।


সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহম্মেদ এই রায় প্রদান করেন।


মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলো, জেলার চৌহালী উপজেলার মৃত আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নাছির উদ্দিন ও সহিদুল ইসলাম সাচ্চু, মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল। এ তথ্য নিশ্চিত করেছেন।জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম 


মামলার এজাহারসূত্রে জানা যায়, ইরি স্কিমের ড্রেন নির্মানকে কেন্দ্র করে সৃষ্ট শত্রুতার জের ধরে ২০১৮ সালের ৭ই ডিসেম্বর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পূর্ব কোদালিয়া গ্রামে মামার বাড়িতে বেড়াতে যাওয়া কাওছার আলীর উপর হামলা চালায় সাজাপ্রাপ্তরা। এসময় দৌড়ে একটি ঘড়ে আশ্রয় নিয়ে কাওছার তার ছোটভাই মিল্টনকে ফোনে ঘটনাটি জানালে তার মাসহ মিল্টন ঘটনাস্থলে পৌছে। এসময় আসামিরা মিল্টনকে মারপিট শুরু করলে কাওছার ঘড় থেকে বের হয়ে আসলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে, সেখানে অবস্থার অবনতি হলে দুজনকেই ঢাকায় নেওয়ার পথে কাওসার ও ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মিল্টন মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ তদন্ত ও স্বাক্ষ গ্রহন শেষে আদালত আজ সোমবার এই রায় প্রদান করেন।