জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রাম এডুকেশন সোসাইটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গুণবতী ইউনিয়ন শাখার উদ্যোগে "জাতীয় ইসলামীক এডুকেশন সোসাইটি বৃত্তি পরীক্ষা ২০২৬" উপলক্ষে গুণবতী, আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। রবিবার বিকেলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন গুণবতী ইউনিয়ন শাখার সভাপতি ও গুণবতী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হুদা মানিকের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গুণবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হামিদের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মাস্টার কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মু. ইউসুফ মেম্বার, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন। মতবিনিময় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সিনিয়র শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ৩য় , ৪র্থ , ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সারাদেশে একযোগে জাতীয় পর্যায়ে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, গুণবতী ,আলকরা ও জগন্নাথদীঘি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি পরীক্ষার কেন্দ্র হবে গুণবতী ডিগ্রী কলেজ। এই বিষয়ে শিক্ষকগণ মতামত ব্যাক্ত করেন এবং অতিথি বৃন্দ বিস্তারিত আলোচনা রাখেন। মতবিনিময় সভায় সকলেই প্রত্যাশা ব্যাক্ত করেন , এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বের আসবে এবং তারা উৎসাহিত হবে। মতবিনিময় সভায় জানানো হয়, খুব শীগ্রই বৃত্তি পরীক্ষার অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হবে।
আরও খবর