জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো: ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো: শাহআলম (৪৫)। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক উদ্দিন আকাশ। থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদরাসার সামনে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে মো. রমজান আলীকে আটক করে তল্লাশি কারা হয়। এ সময় ওই কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে গত মঙ্গলবার দিবাগত রাত ৭.৩০ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এ সময় ২০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন ও মো: শাহ আলমকে আটক করে পুলিশ। চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মহাসড়কে একাধিক অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মোট তিন মাদক কারবারিকে আটক করে এবং একটি কাভার্ডভ্যান ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর