জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চৌদ্দগ্রামে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সহ ৯ জুয়ারী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিসহ ৯ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর নবী মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত একটি দোকানঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম প্রকাশ কালাম, যিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদপ্রার্থী ছিলেন। এছাড়া আটক অন্যরা হলেন— একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল হোসেন এবং মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরে নিয়মিত জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও জুয়া খেলার তাস জব্দ করা হয়। চৌদ্দগ্রাম মডেল থানার এসআই মো. নূর নবী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও খবর