জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন। এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারির নাম তসলিমা (৪২)। তিনি পঞ্চবটি শশ্মানঘাট এলাকার হালিমের স্ত্রী। 

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকায় অভিযান চালায়। এসময় আসামি তসলিমাকে ২৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি বিক্রির জন্য উদ্ধারকৃত হেরোইন নিজ হেফাজতে রেখেছিলো। এর আগেও তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। 



Tag
আরও খবর