জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রাজশাহীতে ৩১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর চারঘাট উপজেলায় ৩১২ বোতল ফেন্সিডিলসহ শাকিবুল হাসান আশিক (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।


গ্রেপ্তার মাদক ব্যবসায়ী চারঘাট থানাধীন চকমুক্তারপুর গ্রামের শাবাজ উদ্দিনের ছেলে। সোমবার ২২মে দিনগত রাত আড়াই টার দিকে চকমুক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেন্সিডিল জব্দ করে র‍্যাব।

র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।




র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী চকমোক্তারপুর গ্রামস্থ জনৈক শাবাজ উদ্দিনের বসতবাড়ীতে একজন মাদক ব্যবসায়ী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে ঘটনাস্থল চকমোক্তারপুর ঘটনাস্থল পৌঁছা মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্যবনিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর