আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বটিয়াঘাটা উপজেলার হাটবাটি (বড়) মৌজায় কৃষি কাজে ব্যাবহৃত বন্ধ থাকা ফ্লাসিং গেটের পানি সরবরাহের পথ অবমুক্ত করলেন ইউ পি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিঠু।

বটিয়াঘাটা উপজেলার হাটবাটি (বড়) মৌজায় প্রায় ১৪০০ বিঘা কৃষি জমি রয়েছে। এ এলাকার ৯০ ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এসয় তারা জমিতে আমন ফসল ফলায়। প্রায় শত বছর পুর্ব থেকে এখানকার কৃষকদের সুবিধার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি ফ্লাসিং গেট স্থাপন করেন। এই গেট দিয়ে নদীর পানি সরাসরি কৃষি জমিতে প্রবেশ করতো। সম্প্রতি কতিপয় ভুমি ব্যাবসায়ী প্রায় শত বিঘা জমিতে বালু ভরাট করে গেটের পানি সরবরাহের পথ একেবারে বন্ধ করে দিয়েছিলো।  এরই প্রতিবাদে গত ১০ জুলাই এলাকার কৃষকরা মানববন্ধন করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি ও দুই নং বটিয়াঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যানকে অনুলিপি প্রদান করেন। 

তারই ফলশ্রুতিতে আজ বুধবার বেলা এগারোটায় ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিঠু নিজে দাড়িয়ে থেকে পানি সরবরাহের পথের বাধ কেটে কৃষি জমিতে পানি সরবরাহের ব্যাবস্থা করে কৃষকের মুখের হাসি ফিরিয়ে দেন। পাশাপাশি জমির মালিকের সাথে কথা বলে শুকনো মৌসুমে স্থায়ীভাবে পানি সরবরাহের ব্যাবস্থা করবেন বলে আশস্থ করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানষ পাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ সরকার,কৃষক প্রতিনিধি পঞ্চানন বাছাড়, শুনীল মল্লিক, অলোক মল্লিক, পলাশ রায়, দেবনাথ মল্লিক, সঞ্জয় মল্লিক, মিলন মল্লিক, অশোক রায়, আলভী খান, প্রলাদ মল্লিক,দিপু রায় প্রমুখ। 

কৃষকেরা পানি সরবরাহের সমস্যা সমাধান হওয়ায় চেয়ারম্যান পল্লব বিশ্বাস রিঠুকে কৃষকবান্ধব মানবিক চেয়ারম্যান আখ্যা দিয়ে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

Tag
আরও খবর







খুলনা জেলা তাঁতীলীগের বিবৃতি।

১১৩৮ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে