জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হোসেন ইমনকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। ১০ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মো. ইব্রাহিম হোসেন ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকার মো. তাওয়াজ উদ্দিনের ছেলে।

​র‍্যাব জানায়, ভুক্তভোগী কলেজছাত্রী বীরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রী এবং বীরগঞ্জে একটি মেসে থেকে পড়াশোনা করতেন। আসামি ইমন দীর্ঘ দিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল এবং ভয়ভীতি দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল দুপুরে কৌশলে ভুক্তভোগীকে বীরগঞ্জ সিনেমা হলের সামনে থেকে মোটরসাইকেলে তুলে নেয় ইমন। পরে তাকে ডিমলা পোস্ট অফিস মোড়ের একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই সময় ভুক্তভোগীকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে পরে আসামিপক্ষ বিয়ে করতে অস্বীকার করায় ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

​মামলা দায়েরের পর থেকেই আসামি ইমন আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে র‍্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায়, ১০ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে এ ধরনের জঘন্য অপরাধ দমনে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত

Tag
আরও খবর