জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

এক নারীর দুই প্রেমিক-ছুরিকাঘাতে পেটের ভু্ঁড়ি বের করে দিয়েছে অপর প্রেমিক








 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এক প্রেমিকাকে নিয়ে ২ জন প্রেমিকের মারামারিতে গুরুত্বর আহত হয়েছে অপর প্রমিক।

২ জুলাই রোববার বিকেল ৪ টার দিকে  চরধরমপুর বিন্দুপাড়া আমবাগানে ঘটনাটি ঘটে। দুই প্রেমিকের দেখা হলে প্রেমিকাকে নিয়ে শুরু হয় কথা কাটাকাটি। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরে দুজনেই । এসময় রবিউল ইসলাম অপর প্রেমিক হেলালের পেটে ছুরিকাঘাত করলে পেটের ভুঁড়ি বের হয়ে যায়।

পরে স্থানীরা আহত প্রেমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ফারজানা আলম পান্না উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে প্রেরণ করেন।

দুই প্রেমিক হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মিস্ত্রিপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে হেলাল ও আইজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। তাঁরা সম্পর্কে আপন চাচাত ভাই।

জানা যায়, এক বছর পূর্বে দু’জন রাজমিস্ত্রির কাজে সিরাজগঞ্জ গেলে এক মেয়ের সাথে পরিচয় হয়। দুইজনই ঐ মেয়ের সাথে ফোনে কথা বলতে বলতে প্রেমের সম্পর্কে জরিয়ে পরে। প্রেমিকা দু’জনের সাথেই মোবাইলে পৃথক পৃথক ভাবে কথা বলে। বিষয়টি দু’জন জানতে পারলে মারামারির ঘটনা টি ঘটে।

এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মো. সেলিম রেজা জানান, অভিযুক্ত রবিউলকে স্থানীয়রা আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রুহণ করা হবে।

Tag