নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভোলার ধলীগৌরনগরে জীবীত বৃদ্ধাকে মৃত বানিয়ে বয়স্ক ভাতার কার্ড বাতিল করলো ইউপি সচিব।।

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে রওশন আরা বেগম নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বাতিল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে ইউপি সচিবের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিব জহর লাল দাস।


জানা যায়, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কালাচাঁদ গ্রামের বাসিন্দা আমির হোসেনর স্ত্রী রওশন আরা। তিনি দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলন। ওই ভাতার টাকা নগদ অ্যাকাউন্টে পেতেন তিনি। তবে হঠাৎ করেই ভাতার টাকা আসা বন্ধ হয়ে যায় রওশন আরার। এরপর তিনি বিষয়টি জানতে উপজেলা সমাজ সেবা অফিসে যোগাযোগ করেন। সেখান থেকে রওশন আরাকে জানানো হয়, ২০২২ সালের ২ মার্চ বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে তিনি মারা গেছেন। যা ইউনিয়ন পরিষদের মৃত্যুর নিবন্ধনকরণ রেজিস্টারে ২০২২ সালের ২৮ নং ক্রমিকে নিবন্ধিত রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে এমন একটি সনদ দেওয়ায় ভাতাটি বন্ধ করে দেওয়া হয়।


অভিযোগ করে রওশন আরা বলেন, অনেকদিন ধরে বস্কভাতা পাইছি। কয় মাস ধরে হেই টাকা পাই না। সমাজ সেবা অফিসে গেলে জানি আমি মইরা গেছি দেহাইয়া সচিব জহর লাল দাস মৃত্যু সনদ দিয়েছেন। এবং আমার বদলে অন্য একজনকে দিছেন। হেইকথায় আমি ভাতা পাই না।


অভিযোগের বিষয়টি স্বীকার করে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিব জহর লাল দাস জানান, প্রথমবারের মতো এমন ভুল করেছি। জানার পরে ওই সনদটি বাতিল করা হয়েছে। সামনের দিকে সর্তকতার সঙ্গে কাজ করবো।


এ ব্যাপারে লালমোহন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, আমরা বিষয়টির খোঁজ খবর নিয়ে ওই বৃদ্ধার ভাতা পূণরায় চালু করে দিয়েছি। শিগগিরই তিনি তার ভাতার টাকা পাবেন। 

আরও খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ।

৮৪৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে