জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহ ভালুকায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে দিনব্যাপী নানা প্রজাতির প্রাণী সোমবার প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


জানাযায়, উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল, প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা সহকারি কমিশনার ভূমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতি.দা.) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উদ্বোধন করেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, উথুরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান শারফুল, বিরুনিয়া ইউপি চেয়ারম্যান ছামসুল হোসাইন, মেদুয়ারি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. মিজানুর রহমান প্রমূখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতি প্রজাতির পশু পাখি, সামদ্রিক মাছ, বিভিন্ন পশু ও পাখির খাদ্য প্রদর্শিত করতে মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করেন। প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস- মুরগি, ভেড়া, ময়ূর, বিদেশি কুকুর, সামুদ্রিক মাছ, পশু-পাখি প্রদর্শনীতে স্থান পায়।


প্রদর্শনী শেষে সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু ১৮জনকে ৩০ হাজার টাকার চেক বিতরণ এবং সকলকে শান্তনা পুরষ্কার প্রদান করেন।

Tag
আরও খবর