জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় হত্যার ২২ বছর পর আসামীর যাবজ্জীবন কারাদণ্ড।



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহে হত্যা মামলায় আসাদ মিয়া নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ১১ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহাদত হোসেন এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত আসাদ মিয়া জেলার ভালুকা উপজেলার মেদুয়ারী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুটন কুমার বর্মণ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার বিবরণে জানা যায়, ভালুকার মেদুয়ারী গ্রামের আসাদ মিয়ার সঙ্গে জালাল উদ্দিনের ছেলে নিহত নাজমুলের টাকার লেনদেন নিয়ে ঝামেলা চলে আসছিল। ঘটনার দিন ২০০০ সালের ৩ ডিসেম্বর আসাদ ও নাজমুলের পরিবারের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদ তার হাতে থাকা লাঠি দিয়ে নাজমুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান।


ঘটনার পরদিন নিহত নাজমুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে আসাদ মিয়া, তার স্ত্রী রাশিদা খাতুন ও ছেলে বিল্লাল হোসেনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।


ওই মামলায় দীর্ঘ ২২ বছর পর মঙ্গলবার আসামি আসাদ মিয়া ও তার স্ত্রী রাশিদা খাতুনের উপস্থিতিতে এবং ছেলে বিল্লাল হোসেনের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। বাকি দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

Tag
আরও খবর