জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার।


 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ভালুকায় সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। চোর চক্রের পাঁচ সদস্যসহ একটি ট্রাক ও চুরির বিভিন্ন সরঞ্জামাদী আটক করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।  


গ্রেফতারকৃতরা হলেন, ভালুকা উপজেলার পুরুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোশারফ (৩০) টাঙাইল জেলার গোপালপুরের পাকুয়া গ্রামের শামছুল হকের ছেলে আমিনুল ওরফে মোতালেব (৪০), বাগেরহাট জেলার ফতেপুর গ্রামের সোহরাব হোসেন সরদারের ছেলে জসিম উদ্দিন ওরফে মিশু (৩২), সিরাজগঞ্জ জেলার বেলকুচির রাজাপুর গ্রামের শাহ আলম শেখের ছেলে ইয়ামিন শেখ (২৪), রংপুর জেলার রামজীবন গ্রামের মৃত দিলদারের ছেলে মোক্তার হোসেন (৪২)।


থানা সূত্রে জানা যায়, উপজেলার কাদিগর গ্রামের সাজ্জাদ হোসেন নামের এক কৃষকের দুটি গাভি, একটি বকনা ও দুটি বাছুর গত ২৫ ডিসেম্বর রাতে তার গোয়ালঘর থেকে চুরি হয়। পরে এ ঘটনায় ভালুকা মামলা রুজু হয়। পরে ভালুকা মডেল থানা পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ গরু চোর চক্রের ওই পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, সংঘবদ্ধ গরু চোর চক্রের পাঁচ সদস্যকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।


এই চক্রটি দেশের বিভিন্ন জেলা থেকে সংঘবদ্ধ ভাবে দীর্ঘদিন ধরে গরু চুরি করছে। আদালতে প্রেরণপূর্বক আরও জিঙ্গাসাবাদে জন্য রিমান্ড চাওয়া হয়েছে।

Tag
আরও খবর