জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় বড় দোয়া অনুষ্ঠিত।

ভালুকা ( ময়মনসিংহ)প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল গ্রামে শনিবার (৭ জানুয়ারি) কংশেরকুল দরবার শরীফে ‘বড় দোয়া’ অনুষ্ঠিত হয়েছে।


এদিন সকাল থেকেই মুসল্লিরা দলে দলে দরবারে আসতে থাকে। জোহরের নামাজ শেষে বয়ান শুরু হয়। বড় দোয়া অনুষ্ঠানের মাঠটি লাখো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠে।


ভালুকা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও, ত্রিশাল, ফুলবাড়ীয়া, শ্রীপুর, নান্দাইল উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা বড় দোয়ায় অংশ গ্রহণ করে।


ওই দরবারের হযরত মাওলানা জাহেদুল হক, হযরত মাওলানা মোস্তফা হুজুর ও হযরত মাওলানা ছিদ্দিকুর রহমানের উত্তরসূরি বর্তমানে দরবারের দায়িত্বপ্রাপ্ত পীরে কামেল হযরত মাওলানা আসাদুজ্জামান সিদ্দিকী দোয়া পরিচালনা করেন।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬, ময়মনসিংহ ১১ভালুকা আসনের জননন্দিত সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন, বিরুনীয়া ইউপি চেয়ারম্যান ছামছুল হোসাইন, হবিরবাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম ও বিরুনীয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরাও দোয়ায় অংশ নেন।

Tag
আরও খবর