জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত।



ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।



বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


রামিন খান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের ছেলে এবং গৌরিপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি রামিন ভালুকা থেকে ভ্যান চালিয়ে ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


রামিন তার বাবার এক মাত্র ছেলে হওয়ার কারণে পড়াশোনার পাশাপাশি চাকরি করে অন্য দুই বোনের পড়ালেখার খরচসহ পরিবারকে আর্থিক সহযোগিতা করে আসছিলেন বলে জানা গেছে।


ভালুকা হাই ওয়ে থানা পুলিশ ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিষয়টি শুনেছি, তবে খোজঁখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো বলে জানান তিনি।

Tag
আরও খবর