জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকায় পুকুর থেকে কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার।



 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে পারভীন আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।



সোমবার দুপুরে উপজেলার ডাকাতিয়া আউলিয়ারচালা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডাকাতিয়া আউলিয়াচালা গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে পারভীন আক্তার বাবা মা মারা যাওয়ার পর ফুফু হালিমা খাতুনের বাড়িতে বসবাস করেতেন। সেখানে থেকে তিনি সখিপুর উপজেলার বড়চোউনা কুতুবপুর জিকে ডিগ্রি কলেজে প্রথমবর্ষে পড়াশুনা করতেন। গত ১ ডিসেম্বর সকালে পারভীন কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পারভীনের সন্ধান মেলেনি। সোমবার সকালে আউলিয়াচালা গ্রামের আব্দুস সবুরের পরিত্যক্ত পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে মডেল থানা পুলিশ পুকুর থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়।



স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, মেয়েটির মা-বাবা মারা যাওয়ার পর থেকে ফুফুর বাড়িতেই বসবাস করে আসছিলেন। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।


ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, উপজেলার আউলিয়াচালা এলাকার একটি পুকুর থেকে এক মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মা-বাবা মারা যাওয়ার পর থেকে মেয়েটি তার ফুফু হালিমা খাতুনের বাড়িতে থাকত। গত বৃহস্পতিবার থেকে মেয়েটি নিখোঁজ হলেও থানায় কোন ডায়েরি করা হয়নি। তদন্তের পর খুন না অন্যকিছু তা বিস্তারিত জানা যাবে।

Tag
আরও খবর