জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি।।জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভালুকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  


শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাবের আয়োজনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।


মানববন্ধনে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক এসএম শাহজাহান সেলিম, রফিকুল ইসলাম রফিক, জহিরুল ইসলাম জুয়েল, মাওলানা হারুন আর রশিদ, খলিলুর রহমান, মাহমুদুল হাসান ফুরাত প্রমুখ।


মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন, সাংবাদিক নাদিম হত্যার বিচারকাজ সাগর-রুনির মতো দেখতে চাই না।

দ্রুত সময়ের মাঝে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ নির্মম ওই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। অন্যথায় সারাদেশের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

মানববন্ধন শেষে ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।#


Tag
আরও খবর