জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ভালুকার কিশোরগ্যাং লিডার র‍্যাব-১৪ হাতে আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত কিশোর গ্যাং "অনিক গ্রুপ" এর প্রধান অনিককে গফরগাঁও থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ। 


আটক কিশোরগ্যাং প্রধান অনিক (২০) উপজেলার রাংচাপড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। 


র‍্যাব-১৪ জানান,

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজ তথা বাংলাদেশকে মাদকের ভয়াল থাবা, সন্ত্রাস, জঙ্গী, ছিনতাই, ডাকাতি, অপহরণ, খুন, ধর্ষণ, অসাধু অস্ত্র ব্যবসায়ীসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে র‌্যাব।


 সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর সাথে কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০) এর বিরোধ চলছিল। আসামীগন প্রায়শ ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) কে উত্যক্ত করছিল। ঘটনার দিন গত ১৮ মে সন্ধ্যায় ভালুকা পৌরসভার মেজরভিটা মোড় নামক এলাকায় আলোচিত কিশোর গ্যাং লিডার মোঃ অনিক (২০), তার সহযোগী নয়ন (১৯), ইফাত (১৯) সহ আরো ০৯ জন এবং অজ্ঞাতনামা আরো ৪/৫ জন আসামী ভিকটিম সানজিদুল হাসান মুগ্ধ (১৮) এর পথরোধ করে গালাগালি শুরু করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে, কিশোর গ্যাং লিডার মোঃ অনিক ধারালো দা দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্যে করে আঘাত করে । উক্ত আঘাত কাধে লাগলে ভিকটিম রক্তাক্ত গুরুতর জখম হয় এবং আসামী নয়ন (১৯) এবং অপরাপর আসামী ইফাত (১৯) ধারালো খুর দিয়ে যথাক্রমে ভিকটিমের গলায় ও পিঠে পোচ মেরে কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে, স্থানীয় লোকজন ভিকটিমকে মুগ্ধকে উদ্ধার করে স্থানীয় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে, গত ২২ মে ভিকটিমের পিতা মোঃ জাহাঙ্গীর আলম ফিরুজ (৬৫), পিতাঃ মৃত শামছুদ্দিন, সাং- ০২ নং ওয়ার্ড, ভালুকা বাজার, ভালুকা পৌরসভা, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহ বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ মে ভোর অনুমান ০৫.৩০ মিনিটে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন সান্দিয়াইন গ্রাম থেকে কিশোর গ্যাং লিডার অনিক (২০), পিতাঃ মোঃ মানিক মিয়া, সাং- রাংচাপড়া, ভালুকা পৌরসভা, থানাঃ ভালুকা, জেলাঃ ময়মনসিংহ‘কে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীদের‘কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার না ঘটে সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। 


গ্রেফতারকৃত আসামীকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর