জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বেলাবোতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন

নরসিংদী জেলার বেলাবো উপজেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ভাইরাল হলে প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে মঙ্গলবার (১৬ মে) সকাল থেকেই আন্দোলন করছে ঐ স্কুলের শিক্ষার্থীরা।


জানা যায়, বেলাবো উপজেলার আমলাব নারায়ণপুর মরজাল (এ এন এম) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন এক ছাত্রীকে দাওয়াতে নিয়ে যাওয়ার কথা বলে ফাকায় বাসায় নিয়ে যান। পরে ঐ ছাত্রীকে যৌন হয়রানি করেন। এই ঘটনায় স্কুল সহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে উঠে। সকাল ১২ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করলে পুলিশ এসে ওদের সড়িয়ে দেয়। পরে ওরা স্কুল মাঠে অবস্থান নিয়ে শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। স্কুলের শিক্ষার্থীরা জানান, আমরা এই শিক্ষকের কঠোর শাস্তি চাই, ওনাকে জুতার মালা পড়িয়ে স্কুল থেকে বের করা হোক।


শিক্ষার্থীরা আরও জানান, মোস্তফা একটা লুইচ্চা, ওর কাছে আমাদের বোনেরা নিরাপদ নয় ওর কঠিক বিচার হোক। এছাড়াও এই স্যার স্কুলের গাছ কাটা বেতন বৃদ্ধি সহ নানা অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাকে বহিষ্কার করে বিচার করা হোক।


বেলাবো থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানান, এ এন এম উচ্চ বিদ্যালয়ের ঘটনায় শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে ওদের কে সড়িয়ে দেয়া হয়। পরে ওরা স্কুলে মাঠে অবস্থান নেয়। পুলিশ মোতায়েন আছে। আর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


এই বিষয়ে প্রধাব শিক্ষক মোক্তার হোসেনের সাথে যোগাযোগের করার জন্য ওনার মুঠোফোন কল দিলে ওনি কল ধরেননি।


আরও খবর






চার কেজি গাজা সহ আটক দুইজন

১৪৪৭ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে