আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মধুপুরে আদিবাসী পল্লীর গারো নারীদের মাঝে সেলাই মেশিন, গবাদিপশু, হুইলচেয়ার, নগদ অর্থ,,ধান বীজ ও শিক্ষা উপকরণ বিতরণ

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে আদিবাসী  গারো নারীদের মাঝে সেলাই মেশিন, ছাগল, হুইল চেয়ার, নগদ অর্থ ও ধানবীজসহ বিভিন্ন  শিক্ষা উপকার বিতরণ করা হয়েছে। রোববার ১৭ নভেম্বর  সকালে স্থানীয় ইদিলপুর ঊষা শিশু পল্লীতে এক অনুষ্ঠানে সংগঠনটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যদের মাঝে এসব   উপকরণ বিতরণ করেন।

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২, বাংলাদেশ এর সহযোগিতায় লায়ন্স ক্লাব অব ঢাকা রেইনবো যৌথভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা গভর্নর লায়ন মো. হানিফ, প্রথম জেলা ভাইস গভর্নর লায়ন শংকর কুমার রায়, পিডিজি ইঞ্জিনিয়ার আব্দুল ওযাহাব, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন ইফতেখার আহমেদ পুলক, আরসি হেডকোয়ার্টার ফাইন্যান্স লায়ন শরীফুল ইসলাম, জিএলটি লায়ন সামিউর মোকতাদির, জিএসটি লায়ন মালিহা সামসাদ, কনভেনশন চেয়ারপার্সন লায়ন নাসির হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরসি হেডকোয়ার্টারের কনভেশন চেয়ারপার্সন মায়া রানী সাহা ও লায়ন দিল আরা বেগম।

অনুষ্ঠান শেষে  সুবিধাভোগীদের মাঝে ৯টি সেলাই মেশিন, ১৫টি ছাগল, ৬ জনকে নগদ অর্থ, ১টি হুইল চেয়ার, ৩ জনকে ধানের বীজ, শিশু পল্লীর শিক্ষার্থীদের পোশাক, ১টি বিপি মেশিন ও স্থানীয় কর্মকর্তাদের মাঝে  উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের কর্মকর্তা কর্মচারী, শিশু পল্লীর শিক্ষার্থী,   স্থানীয় নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ,  সুবিধাভোগী,  গণমাধ্যম কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।


Tag