জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাকেরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দি বৃদ্ধকে উদ্ধার

বিডি নিউজ পোস্ট ( Contributor )

প্রকাশের সময়: 02-06-2023 06:51:01 pm

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে বস্তাবন্দি একজন বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ইদ্রিস মোল্লা (৬০) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী কহিনূর বেগম বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার নলুয়া ইউনিয়নের মধ্য নলুয়া গ্রামে ৩০ মে রাত ৯ টার সময় এ ঘটনা ঘটে।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নলুয়া ইউনিয়নের মধ্য নলুয়া গ্রামের ইদ্রিস মোল্লার সাথে জমিজমা নিয়ে একই গ্রামের শাহজাহান মোল্লা ও রাজ্জাক মোল্লাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে বেশ কয়েকবার ইদ্রিস মোল্লা ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য কহিনূর বেগমসহ তার পরিবারকে খুনজখম এমনকি হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়। উক্ত ঘটনার জের ধরে ৩০ মে রাত ৯ টার সময় ইদ্রিস মোল্লা শিমুলতলা বাজার থেকে তার নিজ বাড়িতে ফেরার পথে নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের খালের অপর পাড়ে বসে শাহজাহান মোল্লারা তার পথরোধ করে। এসময় শাহজাহান মোল্লার হুকুমে রাজ্জাক মোল্লা, জাকির মোল্লা, বাছের মোল্লা ও সজীব মোল্লাসহ অজ্ঞাতনামা ২-৩ জন তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে মৃত্যু নিশ্চিত ভেবে তাকে বস্তায় ভরে খালের পাড়ে বাগানে ফেলে রেখে চলে যায়। অনেক রাত হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তার স্ত্রী কোহিনুর বেগম তাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় বস্তাবন্দী অবস্থায় পেয়ে বস্তা খুলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


এ ঘটনায় গুরুতর আহত ইদ্রিস মোল্লা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

Tag