জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ

খাদ্যের মোড়কে সঠিক ঠিকানা নেই, ভেতরে প্রস্তুত হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যালযুক্ত সয়াবিন বড়ি। এমন অপরাধে যশোর শহরের বকচর হুসতলা এলাকার 'ইমরান ফুডস প্রোডাক্টস' নামের এক ভেজাল খাদ্য উৎপাদক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয় এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।ঘটনাস্থলে দেখা যায়, কায়ছার আলীর মালিকানাধীন কারখানাটিতে চরম নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি হচ্ছিল। সয়াবিন বড়ির স্থায়িত্ব ও রঙ বদলাতে ব্যবহার করা হচ্ছিল 'সাল্টু' নামের অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাসায়নিক।

শুধু তাই নয়, অনৈতিকভাবে পণ্যের ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লুটতে সয়াবিনের ভুষি ও ভুট্টার গুঁড়া মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। আইনি ঝামেলা এড়াতে দীর্ঘদিন ধরে ভুয়া ও অস্পষ্ট ঠিকানাযুক্ত প্যাকেটে এসব নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি।ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি ধারায় দোষী সাব্যস্ত করে মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ নগদ আদায় করে অভিযানকারী দল।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা, সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, জনস্বাস্থ্যে বিপর্যয় ঘটায় এমন যেকোনো ভেজাল কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সঠিক মান ও সঠিক তথ্য নিশ্চিত না করে ব্যবসা চালালে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।উক্ত অভিযানে ক্যাব (CAB)-এর স্থানীয় প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে পুরো জেলাজুড়ে এ ধরনের ঝটিকা অভিযান চালু থাকবে বলে অধিদপ্তর জানিয়েছে।


আরও খবর