জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা

যশোরের বাঘারপাড়া উপজেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টাকালে তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া গ্রামে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন—তানভীর, উজ্জ্বল সাহা ও সাহেব কুন্ডু।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, সরকারি সার বেআইনিভাবে পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে দশপাখিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৩ বস্তা ডিএপি (DAP) এবং ১৫ বস্তা টিএসপি (TSP) সহ মোট ৩৮ বস্তা সার উদ্ধার ও জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী আটক তিনজনকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উদ্ধারকৃত ৩৮ বস্তা সার উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

কৃষকদের সার সংকট মুক্ত রাখতে এবং কালোবাজারি কিংবা পাচার রোধে প্রশাসনের এমন কঠোর নজরদারি ও অভিযান সামনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আরও খবর