জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পিস্তল-গুলিসহ ১৭ মামলার আসামি অনি গ্রেফতার

যশোরের আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ১৭টি মামলার পলাতক আসামি অনিক হাসান অনি অবশেষে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের জালে বন্দি হয়েছে। সোমবার সন্ধ্যায় শংকরপুর বাবলাতলা এলাকার একটি নির্জন মাছের ঘেরের টংঘরে অভিযান চালিয়ে সহযোগী তানভীর আহমেদসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় অনির কোমর থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি এবং তানভীরের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, শংকরপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে অনিক হাসান অনি ওই অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। ডিবি পুলিশের ওসি সুজন কুমার মণ্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বাবলাতলা এলাকায় ঘেরাও অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় ডিবি সদস্যরা তাদের ঝাপটে ধরে কাবু করেন।

পুলিশি রেকর্ড অনুযায়ী, গ্রেফতারকৃত অনির বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক চোরাচালান ও চাঁদাবাজিসহ মোট ১৭টি গুরুতর মামলা রয়েছে, যার মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল। তার সহযোগী চাঁচড়া রায়পাড়া এলাকার তানভীরের বিরুদ্ধেও চুরির মামলা রয়েছে। অস্ত্র ও গুলিসহ হাতেনাতে আটকের ঘটনায় নতুন মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।


আরও খবর