জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

নাটোরে এমপি বকুলের বিরুদ্ধে হত্যা মামলা তদন্তের নির্দেশ

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পিবিআই নাটোরের এডিশনাল এসপিকে তদন্ত করে ২৭ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবদেন আদালতে দাখিলের নির্দেশ দেন বাগাতিপাড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

এর আগে গত ১ জুন (বৃহস্পতিবার) বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মরহুম আইয়ুব আলীর স্ত্রী শাহানাজ পারভীন নামের এক নারী বাদী হয়ে নাটোরের বাগাতিপাড়ার আমলি আদালতে মামলাটি করেন। বিচারক শুনানি শেষে ১৫ জুন নির্দেশ দেওয়ার কথা জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাগাতিপাড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের মহিদুল ইসলাম (৩৬), মাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৬), মাইনুল ইসলাম (৩২) ও আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে তার স্বামী আইয়ুব আলীর কাছে মিথ্যা অভিযোগে টাকা দাবি করে আসছিলেন। পরে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম বকুল এমপি নির্বাচিত হওয়ায় তারা আরো শক্তিশালী হন। তাদের পরামর্শে এমপি শহিদুল ইসলাম আইয়ুব আলীকে তার বাড়িতে ডেকে পাঠান।

২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ওই নারী, তার স্বামী এবং তাদের সাক্ষীদের এমপি শহিদুল ইসলাম বকুলের বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা।

এ সময় এমপি বকুল সবার সামনে বলেন, ‘মাড়িয়া গ্রামের সবাই চোর। এই শালাকে বেঁধে ফেল। সাদা স্ট্যাম্পে সই নে। সই না দিলে গাছে ঝুলিয়ে মারপিট কর।” 

অভিযোগে আরো বলা হয়, অভিযুক্তরা তার স্বামী আইয়ুব আলীকে বেঁধে ফেলে। এ সময় এমপি বকুল তার স্বামীকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ই তিনি বাগাতিপাড়া মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ এমপির বিরুদ্ধে মামলা নেয়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সুফি মো. মমতাজ রায়হান বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৫ জুন আদালত এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন সে অনুযায়ী পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

অপরদিকে মামলার বাদী শাহানাজ পারভীন বলেন, ওই ঘটনার পরে আমার দুই সন্তানকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এমপি বকুল। কিন্তু চাকরি না দেওয়ায় আমি আদালতে মামলা করেছি।

এ বিষয়ে জানতে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, আমার বাড়িতে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আমি জানিও না। রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এ রকম মামলা করা হয়েছে। তিনি সাংবাদিকদের অনুসন্ধান করে প্রকৃত ঘটনা কি তা তুলে ধরতে অনুরোধ করেন।