আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নওগাঁয় স্কুলে দেরিতে আসায় শিক্ষককে শোকজ

শিক্ষক শোকস

নওগাঁয় স্কুলে দেরিতে আসায় শিক্ষককে শোকজ 


নুরনবি হাসান,নওগাঁ জেলা প্রতিনিধি :


নওগাঁর বদলগাছী উপজেলার ১২০ নম্বর পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে দেরিতে স্কুলে উপস্থিত হওয়ার কারণে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে তিনি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে স্কুলে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাজুল ইসলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে শোকজ করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাহাড়পুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতভাবে নির্ধারিত সময়ের পরে স্কুলে আসেন। বিদ্যালয়টিতে বর্তমানে ছয়জন শিক্ষক কর্মরত রয়েছেন, যাদের মধ্যে চারজনই প্রধান শিক্ষকের আত্মীয় বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, এই আত্মীয়তার সুযোগ নিয়ে তারা নিয়মিত স্কুলে দেরিতে উপস্থিত হন।


সরকারি বিধি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সকাল ৯টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়া বাধ্যতামূলক হলেও সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমি সকাল ৯টা ৫০ মিনিটে স্কুলে আসেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন। তিনি দেরিতে আসার বিষয়টি স্বীকার করেন।


এ প্রসঙ্গে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব জানান, বিষয়টি জানার পর তিনি বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে ওই শিক্ষিকাকে শোকজ করার নির্দেশ দেন।


বিষয়টি নিশ্চিত করে উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখতে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। তাই প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি, তিনি দেরিতে আসা সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করবেন।


প্রধান শিক্ষক তারাজুল ইসলাম জানান, “উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আমি সহকারী শিক্ষক নাসরিন সুলতানা সুমিকে শোকজ করেছি। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর