জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

বরিশালেে ডিবি পরিচয়ে চাঁদাবাজি পুলিশ ও ছাত্রদল নেতা আটক।

বরিশাল বাবুগঞ্জ উপজেলায় একটি জুয়ার আসরে ডিবি পুলিশ পরিচয়ে হানা দেওয়ায় দুজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গতকাল রবিবার দিনগত মধ্যরাতে আটক ওই দুজনের একজন পুলিশের এসআই ও অপরজন বরিশাল মহানগর ছাত্রদল নেতা।

তাদের কাছ হ্যান্ডকাফও উদ্ধার করা হয়েছে।আটককৃতরা হল বরিশালের কাজিরহাট থানার এসআই রেদোয়ান ও মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুগঞ্জের মাধবপাশ ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় রবিবার রাতে কয়েকজন যুবক তাস দিয়ে জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন তিন সদস্য। তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যান। তখন এলাকাবাসীর সন্দেহ হলে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসিকে কল দেন। কোনো পুলিশ অভিযানে যায়নি জানালে এলাকাবাসী দুজনকে আটক করে। পরে গণধোলাই দিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ সময় তাদের সাথে থাকা আরেকজন পালিয়ে যান। বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য বলা হয়েছে। মামলা দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বরিশাল মহানগরের উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা সকাল ১০টায় বলেন, ঘটনাটি শুনেছি। আমি থানার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানার পুলিশ হেফাজতে রয়েছেন।